সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিতে নতুন করে ৯ জন যুক্ত
আরো নয়জন আইনজীবিকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিতে প্যানেল আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (৭ সেপ্টেম্বর) কমিটির ২২ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
০৬:৩১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার